কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ এ ১০:৪০ AM

ইতিহাস ও কার্যাবলি

কন্টেন্ট: পাতা

রাবার একটি লাভজনক কৃষিভিত্তিক শিল্প। মানুষের দৈনন্দিন প্রয়োজনে এবং আধুনিক সভ্যতার বিকাশে রাবারের গুরুত্ব অপরিসীম । বিশ্বে রাবার থেকে বর্তমানে প্রায় ৪৬ হাজার পণ্য তৈরী হচ্ছে। রাবার বাগানগুলো অত্যন্ত শ্রমঘন কৃষি শিল্প হওয়ায় দেশের প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে অবসি’ত বাগানগুলোতে অশিক্ষিত/অর্ধশিক্ষিত নারী পুরুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন ও গ্রামীন জনপদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। কার্বন শোষন ও মাটির ক্ষয়রোধের মাধ্যমে রাবার বাগান পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাকৃতিক কাঁচা রাবার আমদানির ক্ষেত্রে ব্যায়িত কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। রাবার গাছ রোপনের পর ৬ বছর পরিচর্যা শেষে ৮ম বছরে উৎপাদনে আসে এবং ২৫ বছর অব্যাহত উৎপাদন দেয়ার পর ৩২-৩৩ বছর বয়সে গাছগুলো অর্থনৈতিক জীবনচক্র হারায়। ঐ সকল গাছ কেটে প্রাপ্ত কাঠ প্রক্রিয়াজাতকরণের পর শক্ত ও টেকসই ১ম শ্রেণীর পর্যায়ের কাঠ হতে উন্নতমানের আসবাবপত্র এবং কাঠজাত সামগ্রী তৈরী করা হয়। মালয়েশিয়া রাবার কাঠ হতে পার্টিকেল বোর্ড,লেমিনেটিং বোর্ড, মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড () ইত্যাদি তৈরী করে বিশ্ববাজারে রাবার কাঠের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। অপরদিকে শ্রমিক সংকট এবং শ্রম দর বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়া পর্যায়ক্রমে রাবার চাষ সংকুচিত করে পামওয়েল চাষে আগ্রহী হয়ে উঠায় বাংলাদেশের জন্য ইহা একটি সুর্বণ সুযোগ হয়ে উঠতে পারে। কাজেই বাংলাদেশে রাবার চাষ অত্যন্ত লাভজনক এবং সম্ভবনাময় শিল্প হওয়ায় ব্যাপকভাবে রাবার চাষে এগিয়ে আসা একান্ত জরুরী। রাবার সম্পর্কে এদেশের মানুষের তেমন কোন ধারনা নেই,দেশে এ সম্পর্কিত নির্ভরযোগ্য কোন তথ্য বা প্রকাশনাও নেই। এ অবস্থায়, রাবার এবং রাবার চাষ সম্পর্কে একটি স্বচ্ছ ও পূণাঙ্গ ধারণা দেয়ার উদ্দেশ্যে “রাবার এর ইতিবৃত্ত এবং রাবার চাষ, উৎপাদন প্রকিয়াজাতকরণ ” শীর্ষক আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমাদের বিশ্বাস, এ থেকে রাবার সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাওয়া যাবে এবং ইচ্ছা করলে একজন সাধারণ পাঠকও রাবার চাষে উদ্ধুদ্ধ হন এবং রাবার চাষ করেন তবে, আমাদের এ উদ্যোগ স্বার্থক হবে।

রাবার এর ইতিবৃত্তঃ

উদ্ভিদ জগতের ইউফরবিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত হিভিয় ব্রাসিলিয়েনসিস বা আমাদের রাবার গাছ প্রাকৃতির এক আশ্চর্য সুন্দর সৃষ্টি। দক্ষিণ আমেরিকার আমাজান উপত্যকার প্রাকৃতিক বনাঞ্চল হচ্ছে রাবার গাছের আদি নিবাস। ক্রিস্টোফার কলম্বাসকে দক্ষিণ আমেরিকার প্রথম রাবার আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। জানা যায় ১৪৯৬ সালে তার দ্বিতীয় যাত্রার পর তিনি কিছু রাবার বল নিয়ে আসেন, যা এক ধরনের গাছের আঠা হতে তৈরী। হাইতির লোকেরা খেলার জন্য উক্ত বল ব্যবহার করতো। ১৮৭৩-১৮৭৬ সালের মধ্যে বৃটিশ নাগরিকের একটি উৎসাহী দল আদি বাসস্থান ব্রাজিল থেকে কিছু রাবার বীজ এনে পরীক্ষামূলকভাবে লন্ডনের কিউগার্ডেনে রোপন করেন। এখান থেকে প্রায় ২০০০ চারা বর্তমান শ্রীলংকাতে প্রেরণ করা হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক চারা মালয়েশিয়া, জাভা দ্বীপপুঞ্জ, সিংগাপুর পরবর্তীতে কিছু চারা হন্ডিয়া ও অন্যান্য দেশে পাঠানো হয়। এ চারাগুলো হতেই প্রাচ্যে রাবার চাষের গোড়াপত্তন হয়। রাবার গাছ থেকে নিয়মতান্ত্রিক উপায়ে কষ আহরণের পদ্ধতি আবিষ্কার করে যুগান্তকারী ভূমিকা পালন করেন সিংগাপুর পদার্থ ল্যাটেক্সই হচ্ছে রাবার। যার মধ্যে রাবার পার্টিক্যাল কলোয়েল আকারে ভাসমান থাকে। লেটেক্সের মধ্যে শতকরা প্রায় ২৫-৩০ ভাগ রাবার হাইড্রোকার্বন, ৬০ ভাগ পানি, বাকি অংশে প্রোটিন, পেগমেন্ট, লবণ ও চিনি জাতীয় পদার্থ।

বাংলাদেশে রাবার চাষের সংক্ষিপ্ত চিত্রঃ

বাংলাদেশে রাবার চাষের প্রাপ্ত তথ্যাবলীতে জানা যায় কলিকাতা বোটানিক্যাল হতে ১৯১০ সালে কিছু চারা এনে চট্রগ্রামের বারমাসিয় ও সিলেটের আমু চা বাগানে রোপন করা হয়। পরবর্তীতে ১৯৫২ সালে বনবিভাগ টাংগাইলের মধুুপুর, চট্রগ্রামের হাজেরীখিল ও পঞ্চগড়ের তেতুলিয়ায় পরীক্ষামূলক কিছু গাছ রোপন করে। ১৯৫৯ সনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার () বিশেষজ্ঞ মিঃ লয়েড এদেশের জলবায়ু ও মাটি রাবার চাষের উপযোগী হিসেবে চিহ্নিত করে রাবার চাষের সুপারিশ করেন। ১৯৬০ সনে বনবিভাগ ৭১০ একরে একটি পাইলট প্রকল্প গ্রহণ করে চট্রগ্রামের রাউজানে ১০ একর এবং কক্সবাজেরর রামুতে ৩০ একর বাগান সৃষ্টির মাধ্যমে পরিকল্পিতভাবে এদেশে রাবার চাষের যাত্রা শুরু হয়। রাবার চাষ সমপ্রসারণের লক্ষ্যে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ১৯৬২ সালে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিকট বাণিজ্যিকভাবে রাবার চাষের দায়িত্ব ন্যস্ত করা হয়।

১৯৬২ সাল থেকে যাত্রা শুরু করে বিভিন্ন পর্যায়ে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরী ও আর্থিক সহায়তায় চট্রগ্রাম অঞ্চলে ৭ টি, সিলেট অঞ্চলে ৪টি এবং টাংগাইল-শেরপুর অঞ্চলে ৫টি সহ মোট ১৬ টি বাগানে সর্বমোট ৪৩৬৩৫ একর এলাকায় রাবার বাগান সৃজন করেছে। দাঁতমারা রাবার বাগান, ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম এর বাগান সৃজনের এলাকা ২৯৬৫.০ একর।

কিভাবে রাবার চাষ করবেন?

রাবার চাষের উপযোগী ভূমি, আবহাওয়া ও বৃষ্টিপাতঃ

জলবায়ু, আবহাওয়া ও মাটির গঠনের উপর রাবার চাষের সফলতা নির্ভরশীল। সমুদ্র পৃষ্ঠ হতে ১০০-২০০ মিটার উচ্চতার ভূমি প্রাকৃতিক রাবার চাষের জন্য সর্বাধিক উপযোগী। মাটির গঠণ ৩৫% কাদা ও ৩০% বালি অর্থাৎ বেলে দোঁয়াশ মাটি, মাটিতে নাইট্রোজেন, ফসফেট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ম্যাংগানিজ ইত্যাদি পদার্থ কম বেশি থাকা প্রয়োজন। তাছাড়া ভূপৃষ্ট হতে নীচে অন্ততঃ ১০০সেঃমিঃ পর্যন্ত পাথর স্তর মুক্ত ও পানির স্তর ১০০-১৫০ সেঃমিঃ থাকা উচিত। সারা বছরে গড় বৃষ্টিপাত ২০০-২৫০ সেঃমিঃ এবং গড় তাপমাত্রা ২৫-৩৫ ডিগ্রী সেঃ হওয়া বাঞ্চনীয়। মাটির পি এইচ রেঞ্জ ৪-৫.৫ এর মধ্যে থাকতে হবে। রাবার চাষ এলাকায় পানি জমে থাকতে পারবে না এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে। রাবার চাষের জন্য স্থান নির্বাচনের সময় নিম্নবর্ণিত বিষয়ে সঠিক বিবেচনা করা একান্ত প্রয়োজনঃ

(১) মাটি (২) টপোগ্রাফি (৩) বৃষ্টিপাত (৪) পানি নিষ্কাশনের সুবিধা (৫) যাতায়াতের সুবিধা

রাবার চাষের জন্য নির্বাচিত জায়গায় জংগল ও আগাছা খুব ভালভাবে কাটতে/পরিষ্কার করতে হবে। জংগল কাটার কিছুদিন পর জংগল ও আগাছা আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এ কাজটি কমপক্ষে দু’বার পুনরাবৃত্তি করা যেতে পারে। জংগল কাটা ও পোড়ানোর পর অবশিষ্ট ষ্ট্যাম্প ও আগাছা ধ্বংস করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক ঔষধ নিয়মানুযায়ী ব্যবহার করতে হবে। বিশেষ করে ছন এলাকা সমূহ ছন বিনষ্ট করার জন্য নিয়মিত বিরতিতে কমপক্ষে তিনবার গ্লাইফোসেট প্রয়োগ করতে হবে।

বাগান জরিপ ও সীমানা নির্ধারণ ও একর প্রতি চারা রোপনঃ

প্রস্তাবিত বাগান এলাকা সার্বেয়ার দ্বারা জরিপ করতে হবে। ম্যাপে জমির পরিমানসহ বাগান সৃষ্টির যোগ্য/অযোগ্য এলাকা, ডোবা-নালা, ছড়া, ঘরবাড়ি ইত্যাদি প্রদর্শন করতে হবে। বর্তমানে প্রতিএকরে ২২৫টি হারে রাবার চারা রোপন করা হচ্ছে।

নার্সারীর জন্য বীজ সংগ্রহ, জার্মিনেশন বেড ও নার্সারী বেডের স্থান নির্বাচনঃ

ভাল এবং উন্নতমানের নার্সারী সৃষ্টি করতে হলে স্বাস্থ্যবান মাঝারী বয়সের উচ্চফলনশীল ভাল জাতের বাগানের রাবার গাছের বীজ সংগ্রহ করতে হবে। জুলাই-আগষ্ট মাসে সংগৃহীত পাকা বীজ বা ঝড়ে পড়া তাজা/টাটকা বীজ যত তাড়াতাড়ি সম্ভব জার্মিনেশন বেডে লাগানো উত্তম। তাজা রাবার বীজ ৪-৫ দিনের মধ্যে শতকরা ৫০% ভাগ আদ্রতা হারিয়ে ফেলে এবং ১০ দিনের মধ্যে প্রায় পুরোটাই শুকিয়ে যায়। এ কারণে বীজ সংগ্রহের পূর্বেই বীজতলা তৈরী করে তাজা বীজ সংগ্রহের পর কালক্ষেপণ না করে জার্মিনেশন বেডে যত তাড়াতাড়ি বসানো যায় ততই ভাল ফল পাওয়া যায়। বিশেষ কোন কারণে জার্মিনেশন বেডে বীজ লাগাতে বিলম্ব হলে ১০০ কেজিতে কেজি সালফার মিশ্রিত করে চটের বস্তায় বা সংগৃহীত বীজ ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগে ১০% আদ্রতাযুক্ত কাঠের গৃড়ায় (Saw-dust) ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে।

জার্মিনেশন বেড (বীজতলা) তৈরীঃ

সমতল জমিতে জার্মিনেশন বেড তৈরী করতে হয়। বেডে ২˝- ৩˝ ইঞ্চি পুরু নদীর বালি খুবই উপযোগী। নদীর বালি না পাওয়ার কারণে মাটি ব্যবহার করা হলে ৬˝ ইঞ্চি গভীর পর্যন্ত সুন্দরভাবে কর্ষন করতে হবে। বেড হতে জংগল, আবর্জনা ও মুড়া অপসারণ করতে হবে। বীজতলার উপর ২´- ৬˝ হতে ৩´- ০˝ উচ্চতার ছাউনি (শেড) দিতে হবে। বীজের চ্যাপটা পাশ নিচের দিকে ৩/৪ অংশ পাশাপাশি এমনভাবে বেডে (বালিতে) বসাতে হবে যাতে করে বীজের উপরের অংশ দৃশ্যমান থাকে। তাজা/টাটকা বীজ বালিতে বপন করলে ৫ থেকে ৭ দিনের মধ্যে অংকুরিত হয়। মাটিতে বপন করলে ১০-১৪ দিন সময় লাগে। ১৪ দিনের মধ্যে যে সমস্ত বীজ অংকুরিত হয় না, তা পরিত্যাগ করতে হবে। বীজ হতে যখন ভ্রুনমূল বাহির হতে আরম্ভ করবে তখন খুব সতর্কতার সাথে পলিব্যাগ/গ্রাউন্ড নার্সারী বেডে স্থানান্তর করতে হবে। স্থানান্তরের সময় লক্ষ্য রাখতে হবে অংকুরিত বীজে যেন কোনক্রমেই সূর্যের আলো না লাগে এবং শুক্ষতা না আসে। ভ্রুনমূল নীচের দিক করে অর্থাৎ জার্মিনেশন বেডে যে নিয়মে লাগানো হয়েছিল, সেভাবেই পলিব্যাগ/গ্রাউন্ড নার্সারী বেডে লাগাতে হবে।

নার্সারী বেডের স্থান নির্বাচনঃ

আমাদের দেশে নার্সারী সৃষ্টির উত্তম সময় হচ্ছে জুলাই-আগষ্ট মাস পর্যন্ত। নার্সারী বেডের স্থান নির্বাচনের সময় নিম্নে বর্ণিত বিষয়সমূহের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবেঃ

১) স্থানটি সমতল ও উর্বর জমিতে হতে হবে।

২) পানি সেচের ভাল ব্যবস্থা সহ দোঁআশ মাটি হতে হবে।

৩) জমি ভালভাবে কর্ষণ করতে হবে যা চারার বৃদ্ধির জন্য বিরাট সহায়ক (গ্রাউন্ড নার্সারীর ক্ষেত্রে)।

৪) সারা বছর পানি উৎসের নিশ্চয়তা।

৫) স্থানটি বর্ষাকালে যাতে পানিতে ডুবে না যায়।

৬) পানির স্তর কমপক্ষে ৩' ফুটের নীচে থাকতে হবে।

৭) বাগান সৃষ্টির প্রস্তাবিত এলাকার কাছাকাছি বেডে নিয়ম এবং প্রয়োজনমত সার ব্যবহার করতে হবে।

সাধারণতঃ দুই ধরণের নার্সারী সৃজন করা যায় যথা (১) পলিব্যাগ নার্সারী ও (২) গ্রাউন্ড নার্সারী

রোগগুলো রাবার প্লান্টেশন বিশেষজ্ঞের পরামশৃক্রমে সনাক্ত করে প্রয়োজণীয় প্রতিকারের ব্যবস্থা করে নিতে হবে।

বাগানের শূণ্যস্থান পূরণ ও পরিচর্যা :

উদ্দেশ্য হতে হবে প্রতি একরে সমপরিমান গাছ রাখা। এ উদ্দেশ্য স্ভার্থক করা জন্য নার্সারীতে স্বাস্থ্যবান চারা ডিনর্বাচন করতে হবে এবঙ চারা রোপনসহ অন্যান্য কাজগুলোো নিয়ম মোতাবেক অবশ্যই সম্পন্ন করতে হবে। যদি কোন চারা মরে যাোয়ার সম্ববাবনা পরিলক্শিত হয়/মরে যায় তা অবিলম্বে সরিয়ে তদস্থলে পুন;চারা রোপন করতে হবে। শুষ্ক মেৌসুমে কোন চারা মরে গেলে পরবর্তী বর্ষা মেৌসুমে বিগত বছরেরর সমসাময়িক বয়সের নার্সারীর শূণ্যস্থান পূরণ করতে হবে।

বাগান পরিচর্যা;

ভাল নার্সারী সৃস্টি এবং বাগান সৃষ্টি করে যদি সঠিকভাবে পরিচর্যা করা না হয়, তবে থেকে কোন ভাল উৎপাদন আশা করা যায় না। নিয়ম মোতাবেক সময়মত জঙগল কাটা, চারার লাইন পরিষ্কার, সার প্রয়োগ, আগাছা দমনের জন্য ক্যাসমক্যাল স্প্রে ইত্যাদি সম্পন্ন করতে হব্ নিয়ম অতিরিক্ত ডালপালা প্রুনিং এবং প্রয়োজনবোধে ব্রান্জ ইনডাকশন করতে হবে। গাছের ডাল পালায়, শিকড়ে বাকলে রোগ দেখা দিতে পারে কোন গাছ আক্রান্ত হলে অবিলম্বে তা নিয়ম মোতাবেক প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাবার উৎপাদন (টেপিং);

পরিপক্ক রাবার গাছ হতে নিয়ন্ত্রিত কাটার মাধ্যমে কষ সঙগ্রহ করার পদ্ধতিকে টেপিঙ বলে। রাবার বাগান হতে এ কস আহরণই বাগান সৃষ্টির মূর উদ্দেশ্য। সঠিক টেপিঙয়ের মাধ্যমে কষ/লেটেক্স উৎপাদনক্টসম রাবার গাছ হতে সর্বাধিক পরিমান কষ আহরণ করা সম্ভব। কিন্তু ভুল পদ্ধতিতে টেপিঙয়ের ফলে গাছের মারাত্নক ক্ষতি হতে পারে। এ সমস্ত কারণে সঠিক পদ্ধতিতে টেপিং করে কষ আহরণ করা রাবার উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই টেপিং সংশ্লিষ্ট কাজে জড়িত সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ো শ্রমিকদের সতর্ক থেকে সঠিক পদ্ধতিতে কষ আহরণে সচেষ্ট হতে হবে। বাকলই হচ্ছে রাবার গাছের একমাত্র উৎপাদনশীল অঙশ। বাকলের ভিতরের অংশে রয়েছে লেটেক্স ভেসেল বা রাবার উৎপাদনকারী কষনালী। এই কষনালীগুলোতেই দুধের মত সাদা রাবার কষ সঞ্চিত থাকে। টেপিং করার সময় বাকলের বাইরের দুটি স্তর ভেদ করে এই কষনালীর স্তর কেটেই রাবার কস সংগ্রহ করতে হবে।

রাবার গাছ টেপিংয়ের নিয়ম ও পদ্ধতি ;

আমাদের দেশে রাবার চারা রোপনের পর ৬ বছর পরিচর্যা শেষে রাবার গাছ টেপিং উপযোগী হয়ে থাকে। রাবার গাছ টেপিং এর ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম ো পদ্ধতি অনুসরণ করা একান্ত অপরিহার্য।

  • উপযুক্ত বেড়ে গাছ বড় না হওয়া পর্যন্ত টেপিং করা উচিত নয়। কলম করা গাছের ক্ষেত্রে কলমের সংযোগস্থর হতে ১৫০ সে:মি; উচ্চতায় এবং গাছের বেড় ৪৫ সে;মি: হলে টেপিং করা উচিত্ একটি বাগানের ৭০% গাছ উপরিউক্ত পরিমাপের হলে ঐ সনের বাগানকে পরিপক্ক বাগান বলা যায়।

(২) টেপিং কাটা বাম পাশের উপরের দিক হতে ক্রমশ: ঢালু হয়ে ডান পাশের নিচের দিকে হোয়া উচিত।

(৩) যতুদুর সম্ভব টেপিং কাজটি ফ্লাট রাখা উচিত ।

(৪) প্রতিমাসে ১৫ মি:মি: এর অধিক পুরো বাকল কোনমতেই কাটা উচিত নয়। বেশি বাকল কাটলেই কষ উৎপাদন বাড়বে না।

(৫) কাজের টেপিং কালে খেয়াল রাখাতে হবে যাতে গাছের ক্যাম্বিয়াম আঘাত প্রাপ্ত না হয়। কারণ ক্যাম্বিয়ামে আঘাত লাগলে বাকল গজাবার ক্ষেত্রে বিঘ্ন ঘটে। স্পাউট গভীরে বসাতে গিয়েও ক্যাম্বিয়ামে আঘাত করা উচিত নয়।

(৬) অর্থ পরিধির কাটার উপর কলম করা গাছে একদিন পর একদিন টেপিং করা বাঞ্চনীয়। অত্যাধিক টেপিং এ ব্রাবনি বাস্ট রেনাগের সৃষ্টি হয়।

(৭) যত ভোরে সম্ভব টেপিংয এর কাজ শুরু করা উচিত।

(৮)টেপিং নাইফ সব সময়ঙ খুব ধারাল হওয়া বাঞ্চনীয়।

(৯) টেপিং করার পূবেৃ টেপিং কাটার স্থান ও বাটি পরিষ্কার করা উচিত। এতে কষ ধূষিত হবে না।

(১০) টেপিং এর সময় সব কিছুতেই পরিষ্কার পরিচ।ছন্নতা রক্ষা করা উচিত।

(১১) কারখানায় নিয়ে জমাট বাধার প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত কষে তরল অবস্থা বজায় রাখা উচিত। প্রয়োজনে এন্টি কোয়াগুলেন্ট (এ্যামোনিয়া) ব্যবহার করা উচিত।

বাগান হতে তরল রাবার কষ এবং ট্রিলেজ/কাপলাম্প সংগ্রহ করা হয়। সাধারনত েটপিং এর ৪ ঘন্টা পর বাটিতে জমা হোয়া কষ সংগ্রহ করে সংগ্রহকেন্দ্রে এবং পরে কারখানায় নিয়ে প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা হয়। কাপলাম্প সাধারনত তরল কষ সংগ্রহের পর যে সমস্ত গাছ হতে দেরীতে কষ পড়তে থাকে সে সমস্ত লেটড্রপার গাছ হতে সংগ্রহ করা হয় এবং এ কষ বাটিতে আপনা আপনি জমাট বেধে যায় এবং পরবর্তীঙতে টেপিংয়ের পূর্বেই সংগ্রহ করে নেয়া হয়।

টেপিংয়ের সময়;

রাবার কষ বেশী পেতে হলে যত ভোরে সম্ভব টেপিং কাজ শুরু করা উচিত। সাধারনত: খুব ভোরে যখন প্যানেল লাইন দেখা সম্ভব তখনই টেপিং আরম্ভ করতে হবে। এ সময় সূর্যের আলো না পাওয়ায় গাছ প্রস্বেদন ক্রিয়া শুরূ না হওয়ায় কষনালীতে লেটেক্স প্রবাহ চালু থাকে। সূর্যের তাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কষনালীসমূহ সংকুচিত হয়ে আসার ফলে লেটেক্স প্রবাহ নকমে আসে।

উচ্চ ফলনশীল বাড ব্যাংক সৃজনঃ

উচ্চ ফলনশীল জাত সৃষ্টির জন্য বাড ব্যাংক সৃষ্টি অপরিহার্য । বাড ব্যাংকের জন্য স্থান নির্ধারেন ও ভুমি প্রস্তুত গ্রাউন্ড নার্সারীর ন্যায় করতে হবে। বাড ব্যাংকে ৪’-৪’ দূরত্বে চারা রোপন করতে হবে। এ পদ্ধতিতে প্রতি একরে ২৭০০ টি চারা রোপন করা সম্ভব। প্রতি পয়েন্টে এক সাথে ২-৩টি চারা রোপন করা যেতে পারে। পরবর্তীতে ২(দু্ই) মাস পরে সবল চারাটি রেখে দুর্বল চারা উঠিয়ে ফেলতে হবে । চারাসমূহ নিয়মিত পরিচর্যা করতে হবে । এপ্রিল সম মাসে উচ্চফলনশীল জাকের বাড দ্বারা গ্রাফটিং করতে হবে । সাধারনতঃ গ্রাফটিংয়ের দুই বছর পর গ্রাফাইটের স্টাাম্পসমূহ সবুজ বাড তৈরির উপযুক্ত হয়। বাড ব্যাংকের চারা নিয়মিত পরিচর্যা ও প্রুনিং করে দীঘদিন যাবৎ টিকিয়ে রাখা যায়। সাধারনতঃ সেপ্টেম্বর- অক্টোবর মাসে বাড ব্যাংকের গাছ প্রুনিংয়ের উপযুক্ত সময়।

আবরণী লতার জাত ওগুনাগুনঃ

বিভিন্ন জাতের আবরনী লতা রয়েছে যেমন – পিউরেরিয়া ফেসিউলয়েডস,ক্যালাপগোনিয়াম,মুকুনয়েডস, সেনট্রোসিমা পুবাসসিন,ক্যালাপগোনিয়াম সেরেলিয়াম,কডেসমোডিয়াম ওভালিফিলিয়াম ইত্যাদি । উল্লেখিত প্রজাতিগুলোর মধ্যে পিউরেরিয়া ফেসিউলয়েডস, ক্যালাপগোনিয়াম, মুকুনয়েডস,সেনট্রোসিমা পুবাসসিন গ্রাউন্ড কভার ও নাইট্রোজেন ফিক্সেশন হিসেবে বাগানে ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী। এগুলো যথাক্রমে ৩ পাঃ, ১পাঃ, ২ পাঃ হিসেবে প্রতি একরে বপন করতে হবে। আবরণীলতা মাটির ক্ষয়রোধ, পানি সংরক্ষণ, আগাছা দমন, নাইট্রোজেন সৃষ্টি ও গাছের বৃদ্ধি ইত্যাদিতে বিশেষ সহায়ক ভূমিকা রাখে।

বাগান সৃজনঃ

ধাপ কাটা, গর্ত করা ওচারা রোপনঃ

প্রস্তাবিত বাগন এলাকায় জংগল পরিস্কার করা এবং পাহাড়ী ভূমিকে সময়মত ধাপ না হলে বাগানে চারা লাগানো যে উদ্দেশ্যে তা বিলম্বিত হয়।

ধাপ কাটা হলে নিম্নে বর্ণিত সূবিধাসমূহ অর্জন করা যায়ঃ

(১) মটি কম ধবসিয়া যায়।

(২) মাটিতে আদ্রতা রক্ষা করে।

(৩) রাবার গাছের কাছে যাতায়াত সহজ হয়।

৪’ ফুট শক্ত মাটি কেটে পাহাড়ের দিকে ৯’’ ঢালু নিম্নগামী ধাপ কাটা প্রয়োজন। এত মাটি ধসে যাওয়া প্রতিরোধ এবং পানি সংরক্ষন হবে। কর্তনর্কৃত মাটি ধাপের বাইরের সীমানায় ভালভাবে বসিয়ে দিতে যার ফলে ধাপের প্রস্ত প্রায় ৫‘-৬‘ এ দাড়াবে। ধাপে ৫০‘-৬০‘ অন্তর ২‘ প্রস্ত স্টপ ব্যান্ড দিতে হবে যা মাটি ধুইয়ে যাওয়া প্রতিরোধ রেবে। ধাপ কাটা পাহাড়ের উপরের দিকে থেকে আরম্ভ করে নীচের দিকে যেতে হয়।

গর্ত খনন ওভরাট করাঃ

নিয়মানুযায়ী গর্ত খননের কাজ সম্পন্ন করতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে, ছোট ছোট চারা নরম মাটিতে যেন সহজে শিকড় বসাতে পারে এ কারনেই গর্ত করা হয়। খননকৃত গর্তে ২ সপ্তাহ খোলা রাখতে হবে। উপরের মাটি দ্বারা গর্ত ভর্তি রেকত হবে এবং কোনক্রমেই যেন গর্ত ভর্তির পর ফাকা না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গর্তের সাইজ হবে ২’x২’x২’ ।

চারা রোপনঃ-

চারা রোপনের পূর্ববতী সমস্ত কাজগুলো সময় মত সম্পাদন করতে হবে যাতে বৃষ্টি শুরু হওয়ার সংেগে সংগে চারা রোপন করা যায়। চারা লাগানোর সময় এ কাজে অভিজ্ঞ ম্রমিক নিয়োগ করতে হবে এবং প্রতিটি কাজের অগ্রগতি দেখার জন্য কড়া তদারকি প্রয়োজন। ১১ মাস পদ্ধতির চেয়ে ২১ মাস পদ্ধতির নার্সরীর কার্যকারীতা বেশী । স্বাস্থ্যবান এবং যে সমস্ত চারার পত্র গুচ্ছ শক্ত হয়েছে কেবল মাত্র সগুই নার্সারী থেকে রোপনের জন্য নির্বাচন করতে হয়। কারন স্বাস্থবান চারা থেকে ভাল চারা সৃষ্টি এর্ং বেশী উৎপাদন আশা করা যায। চারাগুলো হস্তান্তরের সময় সতর্কতাসহ যত্ন নিতে হবে। অসর্তকত্র সাথে চারাগুলো হাত দিয়ে নাড়া চাড়া স্থানান্তর করলে চারায় অগাত লাগতে পারে এবং একারণে চারা গুলো মারা যেতে পারে। চারা রািপনের সময় পলিব্যাগের নিচের তলা ধারালো চাকু অথবা ব্লেট দিয়ে প্রথমে গোল করে কেটে গর্তের পরিমিত হভীরতায় বসানোর পর অবশিষ্ট পলিথিন নিচের দিক থেকে খাড়াকাড়ি ভাবে কেটে গর্তে টি এস.পি সার ওউপরি ভাগের মাটি ব্যবহার করতে হবে। চারা লাগানোর ২মাস পরে এবং বর্ষাকালে শেষ হওয়ার পূর্বে নিয়ম মোতাবেক মালচিং ব্যবহার করতে হবে।

রবার গাছে রোগ বালাই এবং প্রতিকারঃ

রাবার গাছের মূলে সাধারণতঃ নিম্ন বর্ণিত তিন ধরনের রোগ দেখা যায়ঃ

(ক)Rigidoporus lignosus(White root disesse)

(খ) Ganoderma pseudoferreum(Red root disease)

(গ)Phellinus noxus (Brown root disease)

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন